abasar.net
rss2
Abasar
abasar.net · American English
Welcome to Abasar
rss2 wordpress content slash wfw atom dc sy
- Last post
- Jul 17, 2026
- Posts in 24 h · 7 days · 30 days
- 0 · 0 · 0
- Our last check
- Answering
- Served from
- Brazil
- Site title
- Abasar – Welcome to Abasar
- Text score at discovery
- 13,995
- Format
- rss2
- Features in the feed
- content, slash, wfw, atom, dc, sy
- Community
- wordpress
Posts
What our queue read from this feed. Open one to read it here, or go to the site that published it.
- শৈলেন মান্না প্রথম পর্ব
Jul 17, 2026 · original
শৈলেন মান্না - প্রথম পর্ব আজ পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাসে কোন একজনের নাম উল্লেখ করতে গেলে আমার মনে হয় নি:সন্দেহে শৈলেন মান্নার নামটাই উঠে আসবে। শৈলেন মান্না প্রায় দুই দশক ধরে ভারতীয় ফুটবল দলের রক্ষণভাগে এক বিরাট স্তম্ভ ছিলেন। স্বাধীনতার পরই ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে খালি পায়ে তাঁর খেলার দাপটে ফ্রান্স দলকে প্রায় আটকে দিয়েছিলেন। শেষ মিনিটের গোলে ভারত হার স্বীকার করে। ১৯৫১ সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে শৈলেন মান্না ছিলেন বিজয়ী ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক। খেলার শেষে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধি মাঠে নেমে শৈলেন মান্নাকে অভিনন্দন জানিয়ে ছিলেন। পঞ্চাশের দশকে শুধু মোহনবাগান ক্লাব নয়, বাংলা ও ভারতীয় দলেরও তিনি ছিলেন একমাত্র অধিনায়ক। “Sailen Manna was the only Asian Footballer to be named among the Ten Best Captains in the world by the English FA in 1953.” ভারত সরকার ১৯৭১ সালে শৈলেন মান্নাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ২০০০ সালে বিংশ শতাব্দ - হারিয়ে যাওয়ার পথে বাংলা প্যারোডি শিল্প
Jul 15, 2026 · original
হারিয়ে যাওয়ার পথে বাংলা প্যারোডি শিল্প ল্যাটিন শব্দ parodia থেকে প্যারোডি কথাটি এসেছে। ‘প্যারোডি’ একটি ইংরেজি শব্দ হলেও বাংলা সাহিত্যে ও গানে ক্ষেত্রে ‘প্যারোডি’ শব্দটিই ব্যবহৃত হয়ে আসছে। মজাদার শব্দে কোনো রচনাকে অনুকরণ করাকেই সাহিত্যের ভাষায় প্যারোডি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একে বলতেন ‘লালিকা।’ সোজা কথায় প্যারোডি বলতে সাধারণত ব্যঙ্গ করার জন্য বা নেহাতই মজা করার জন্য অতি পরিচিত কোনো গুরুতর রচনার হাস্যরসাত্মক অনুকরণ বা পুনর্নির্মাণকে বোঝায়। তবে এসব কথা বঙ্গবাসীকে বোঝাবার দরকার নেই, তারা প্যারোডি গান শুনেই বড় হয়েছেন। তবে এর কিন্তু গালভরা ইতিহাস আছে। অ্যারিস্টটলের মতে, থাসোসের হেগেমন ছিলেন বলতে গেলে প্যারোডির আবিষ্কারক। তিনি সুপরিচিত কবিতাগুলিতে শব্দের সামান্য পরিবর্তন করে সেগুলিকে হাস্যকরভাবে পরিবেশন করতেন। অনুমান করা হয়, প্রথম প্যারোডির শিকার হয়েছিলেন বিশ্বখ্যাত গ্রীক কবি হোমার। বিশ্বসাহিত্যের অনেক মহারথী প্যারোডি করেছেন, আবার নিজেরাও প্যারোডির শিকার হয়েছেন। ‘জন মার্সটন’ নামের ইংরেজ সাহ - অর্গল ভাঙার আখ্যান: সমাজে নারীর অবস্থান ও স্বাধীনতার ক্রমবিবর্তন
Jul 15, 2026 · original
অর্গল ভাঙার আখ্যান: সমাজে নারীর অবস্থান ও স্বাধীনতার ক্রমবিবর্তন বাঙালি সমাজে নারীর অবস্থান ও স্বাধীনতার রূপান্তর কোনো মন্থর বিবর্তন নয়, বরং তা রুদ্ধ অন্দরমহলের নিচ্ছিদ্র অন্ধকার থেকে মুক্ত আকাশের আলোয় পা রাখার এক মহাকাব্যিক জয়যাত্রা। ইতিহাসের ধূসর পাতায় যে নারী একসময় শাস্ত্রের কঠোর অনুশাসন, সামন্ততান্ত্রিক কুপ্রথা আর পরাধীনতার শৃঙ্খলে অবদমিত ছিল, উনিশ শতকের নবজাগরণের অগ্নিগর্ভ থেকে একবিংশ শতাব্দীর ডিজিটাল বিপ্লব পর্যন্ত তার আত্মআবিষ্কারের পথপরিক্রমা এক অভূতপূর্ব সামাজিক অভ্যুত্থান। রামমোহন-বিদ্যাসাগরের আইনি বর্ম আর বেগম রোকেয়ার বৈপ্লবিক লেখনীর হাত ধরে যে অধিকারের লড়াই শুরু হয়েছিল, আধুনিকতার আবর্তে তা আজ পূর্ণাঙ্গ স্বাধিকারে রূপ নিয়েছে। প্রথাগত বৃত্ত ভেঙে নারী আজ বিজ্ঞান, প্রযুক্তি, করপোরেট বিশ্ব এবং সমাজ-অর্থনীতির মূল চালিকাশক্তি। এই আখ্যান কেবলই অধিকার আদায়ের নয়; বরং সমস্ত সামাজিক ও মনস্তাত্ত্বিক অর্গল ভেঙে পুরুষের সমকক্ষ এক শাশ্বত ব্যক্তিসত্তা হিসেবে নারীর স্বমহিমায় আত্মপ্রকাশের এক অব - ১৩ই জুলাই, লর্ডস এবং ইতিহাস
Jul 14, 2026 · original
১৩ই জুলাই, লর্ডস এবং ইতিহাস দুইদিন আগে পর্যন্তও লর্ডসের মাঠ এবং ১৩ই জুলাই- এই দুটো জিনিস বললেই আপামর ভারতীয় ক্রিকেটপ্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি রোমন্থন করতেন। মহম্মদ কাইফের সেই ওভারথ্রো এর দ্বিতীয় রান, ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয় এবং ভারত অধিনায়কের জার্সি খুলে উল্লাস- এই নিয়েই ভারতীয় ক্রিকেটে ছিল এক বর্ণময় অধ্যায়। কিন্তু এই বছর ইতিহাসের পাতায় আরো একটি অধ্যায় যুক্ত হলো। স্নেহ রানার অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে শরীর থেকে একটু দূরে ঠেলতে গিয়ে টার্নটা বুঝতে পারেননি সোফি এক্লেস্টোন। বলটা ভেতরের দিকে টার্ন করে এসে নড়িয়ে দেয় তাঁর উইকেট। এক্লেস্টোন, ইসাবেল ওঙ্গ, লরেন বেল এবং লরেন ফাইলার- ইংল্যান্ডের এই শেষ চারজন ব্যাটার দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন টেস্টের শেষদিন। ১৩৫/৭ হয়ে যাওয়ার পর ৪৫৭ রানের পাহাড়প্রমাণ টার্গেটের পিছু না করে তাঁদের লক্ষ্য ছিল কোনোক্রমে দিনটা পার করে দেওয়া। কিন্তু দীপ্তি শর্মা এবং স্নেহ রানা সেই অসাধ্য সাধনে বাঁধা দেন। পিচ যে স্পিনারদের জন্য সহায়ক তার জানান প্রথম দিন থেকেই - ‘সায়ানাইড মল্লিকা’
Jul 14, 2026 · original
সায়ানাইড মল্লিকা আপনি যখন ভিড়ের ভিতর দিয়ে হেঁটে চলেছেন কিংবা সন্ধের পরে অন্ধকার নিঝুম গলি দিয়ে কাজ থেকে বাড়ি ফিরছে। আপনার আশেপাশে তখন কিছু নিরীহ মানুষজন দেখতে পেলেন। তাদের মধ্যে হঠাৎ একজন আপনার পিছু নিয়েছে। সে হয়তো সিরিয়াল কিলার! তখন আপনি কী করবেন? আসুন, আজ তবে জানার চেষ্টা করি এমনই এক সিরিয়াল কিলিংয়ের গায়ে কাঁটা দেওয়া সত্যি ঘটনা। এখন ক্রাইম থ্রিলার আর ওয়েব সিরিজ দেখে আপনারাও সিরিয়াল কিলারের ব্যাপারটা জেনেই গেছেন। এরকমই অনেক বিখ্যাত সিরিয়াল কিলার আছে যারা কালেভদ্রে ভারতের বিভিন্ন এলাকায় আতঙ্কের ঘন অন্ধকার সৃষ্টি করেছিল। আজ সেরকমই একজন ভারতীয় সিরিয়াল কিলারের ব্যাপারে জানাব আপনাদের। তার ওপর সে আবার মহিলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন মহিলা সিরিয়াল কিলার! মনে হয়তো প্রশ্ন আসতে পারে একজন মহিলা কীভাবে সিরিয়াল কিলার হয়ে পারে? উত্তরে বলি, মহিলা বলে কি কেউ অপরাধী বা সিরিয়াল কিলার হতে পারে না? এ কেমন পুরুষতান্ত্রিক ভাবনা? হ্যাঁ! একজন মহিলা সিরিয়াল কিলারের কথাই বলব আজ… ভারতের প্ - সম্পাদকীয়
Jul 15, 2026 · original
প্রত্যাশা মতই ১৫ই জুলাই আমরা হাজির অবসর বর্ষা সংখ্যা নিয়ে। ভারতে অবশ্য বর্ষা বেশ অনিয়মিত, এল নিনোর প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টির মাত্রা খুবই কম। কোথাও আবার দারুণ প্রকোপ, জনজীবন বিপর্যস্ত। ইতিমধ্যে বিশ্বজুড়ে যে রণদামামা বেজে উঠেছে তাতে বিবদমান পক্ষদের হুঙ্কার বিরতির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। সারা বিশ্বকেই এর ফল ভুগতে হচ্ছে। তবুও আশা রাখতেই হবে মানুষের শুভবুদ্ধির ওপর। ক্রীড়াজগতের দিকে তাকালে কিন্তু কিছুটা আশার সঞ্চার হচ্ছে। শুরু হয়েছে ফুটবলের মহারণ। এই সময় বিশ্বের বিরল জনসংখ্যার দেশগুলিকে এই প্রতিযোগিতায় ভাগ নিতে দেখে এবং অত্যাশ্চর্য ফলাফল করতে দেখে আমাদের আক্ষেপের শেষ থাকে না। কিন্তু প্রকৃত পরিকল্পনার অভাব বড়ই চোখে পড়ে। ভারতীয় পুরুষ দল যখন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভীষণভাবে পর্যুদস্ত হচ্ছে, সেই সময়ই হঠাৎ এক রূপালি ঝিলিক এল ভারতের নারী বাহিনীর হাত ধরে। লর্ডসের বিখ্যাত সেই মাঠের ফলকে নাম তুলে ফেললেন দুই ভারতীয়। তাই নিয়ে বিস্তারিত লিখেছেন সপ্তক সান্যাল। ক্রিকেটের আম্পায়ারদের প্রতি এ - লেহ: নীল আকাশের নীচে নীরব যাত্রা
Jul 14, 2026 · original
লেহ: নীল আকাশের নীচে নীরব যাত্রা আজ সকালটা শুরুই হল একটু “ধড়ফড়ানি-ধাঁচের রোমাঞ্চ” দিয়ে। আমি যথারীতি ভোর পাঁচটাতেই উঠে পড়েছি—সেটা নাকি আমার দেহঘড়ির সাংবিধানিক অধিকার! কিন্তু দলের বাকিরা তখনও ঘুমিয়ে এমনভাবে শুয়ে আছে, যেন এভারেস্টের চূড়াতেও ঘুমের গ্যারান্টি দেওয়া হয়েছে। নিত্যকর্ম সেরে গরম চায়ের প্রথম সুখময় চুমুকটা নিতে না নিতেই খবর এল— “আমাদের সেনাপতি অসুস্থ!” আমি থমকে গেলাম। সেনাপতি বলতে রুদ্র—যার GPS – সাহস, যুক্তি, এমনকি মাঝে মাঝে আমাদের মেজাজ পর্যন্ত আপডেট করে দেয়। সে অসুস্থ হলে ট্রিপের হৃৎপিণ্ডই থেমে যাওয়ার উপক্রম! ইন্টারকমে শর্মিষ্ঠাকে ধরতেই জানা গেল গত রাতে রুদ্রকে অক্সিজেন দিতে হয়েছিল। আমি তো ভাবলাম, এ নিশ্চয়ই রুদ্রের সেই পুরোনো কৌশল—“একটু ড্রামা করো, দল আরও আদর করবে!” কিন্তু না, ব্যাপারটা সত্যি-সত্যিই সিরিয়াস ছিল। সাত নম্বর ঘরে ছুটে যেতেই দেখি রুদ্র শয্যায় শুয়ে আছে, মুখে সেই বিখ্যাত ‘কিছু না, কিছু না’ হাসি—যেন বলছে, “আরে, এটা তো আমার রোজকার সিস্টেম রিবুট!” এদিকে আমরা সবাই দাঁড়িয়ে এ - গোধূলি
Jul 14, 2026 · original
গোধূলি গোধূলি সেদিন সন্ধের সময় আমাদের পাড়ার এক স্বল্পপরিচিত ভদ্রলোক আর তাঁর স্ত্রী এসেছিলেন মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করতে। নিজেদের বাড়ীর প্রথম বিয়ে, অনেক উৎসাহ, হই হই করে অনেক কথা বললেন। ভদ্রামহিলা বললেন, “দাদা, গোধূলি লগ্নে বিয়ে, তাড়াতাড়ি চলে আসবেন।” গোধূলি লগ্ন… গোধূলি… ধুলোর আস্তরণের পিছন থেকে বহু পুরনো একটা ছবি মনের সামনে এসে দাঁড়ালো। আমাদের বাড়ির পাশে হরি দত্তর বাড়ির সামনের তিন চারটে সিঁড়ি বেয়ে ওদের দুটো গরু নেমে আসছে, চোদ্দ-পনেরো বছরের রাখাল ছেলেটা সামনে দাঁড়ানো, সে আরও অনেক গরুর সঙ্গে এই দুটোকেও মাইল খানেক দূরে গঙ্গার ধারে একটা মাঠে চরাতে নিয়ে যাচ্ছে। প্রায় ষাট বছর আগের বহরমপুরের ছবি। আমাদের বাড়ির সামনে মহাকালী পাঠশালায় শুরু হবার ঘণ্টা বেজে গেল, রাস্তার ভিড় কমেছে। এই সময়ে যাদের বাড়িতে গোয়াল আছে তাদের গরু বের করে চরাতে নিয়ে যাবার কাজে দু’তিন জন রাখাল ব্যস্ত। গরুরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে কখন মনু এসে হাঁক দেবে, দরজা খুলে দেবে বাড়ির কেউ আর দত্তবাবুর দুটো গরু, ধলা আর কালো সিঁড়ি বেয়ে - ‘আরণ্যক’-এ এক রাত
Jul 14, 2026 · original
‘আরণ্যক’-এ এক রাত বেশ কিছুদিন আগে থেকেই বোধহয় ওদের ঠিক হয়েছিল এক রাতের জন্য কোথাও যাওয়া হবে এবং সেটা ২৪, ২৫ ডিসেম্বর। ওদের বলতে আমার ভাগ্নি মনিদীপা এবং ওর স্বামী দীপম। ছুটিছাটা হলেই ওরা কোথাও-না-কোথাও বেরিয়ে পড়ার চেষ্টা করে। দীপমের ওয়ার্ক-ফ্রম-হোম চলছে ভালো রকম। ছুটি তেমন একটা পায় না, এমনকি শনি-রবিবার সাধারণত ছুটির দিন হলেও কোনো কোনো দিন ওই দিনগুলোতেও ওকে দরজা বন্ধ করে কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এমনও হয়েছে, একেবারে সপ্তাহের মাঝখানে কোনো কোনো দিন দুপুরবেলাতে ঘর অন্ধকার করে ওকে ঘুমিয়ে থাকতে দেখেছি। আবার রাত একটা-দুটোতেও, যদিও সেরকম কদাচিৎ হয়, ওকে কম্পিউটার খুলে বসতে হয় বিদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরকমই ওর কাজের ধারা। তাই মাঝেমধ্যে দু-একটা দিন নিখাদ ছুটি পেলে ওরা বেরিয়ে পড়ে। এবারের ২৪-২৫ ডিসেম্বর তেমনটাই ছিল। যদিও দীপম পুরোটা এনজয় করতে পারেনি। ২৪ তারিখ সারা সকালটা ওকে কাজ করতে হয়েছিল। তাহলে বলতে হয় গোড়া থেকে। সপ্তাহ দুয়েক আগেই ঠিক হল ‘আরণ্যক’ নামে একটা রিসর্টে একটা রাত কাটানো হবে। - চুইখিমের গল্পকথা
Jul 14, 2026 · original
চুইখিমের গল্পকথা নীল খামের মধ্যে রাখা থাকে ভ্রমণের রসদভরা ছোটো ছোটো চিরকুট। তাদের মধ্যে সব সফরনামার গল্প লেখা হয় না। কোনো এক অলীক মুহূর্তে অতীতচারী হয় মন আর হঠাৎ করেই সাদা পাতার কালো অক্ষরে লেখা হয়ে যায় সেই ভ্রমণকথা। ছোটোবেলায় ভূগোল বইয়ের পাতায় যখন ‘হিমালয়’ শব্দটার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, তখন কি আর জানতাম সে আমাকে বারবার ঘরছাড়া করবে! পরবর্তীতে সাহিত্যিক সমরেশ মজুমদারের ‘উত্তরাধিকার’ পড়ার পর আমার মনের ঘর দখল নেয় পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্ত। খানিক অবসর পেলেই উত্তরবঙ্গ, ডুয়ার্স আর কাঞ্চনজঙ্ঘার ত্র্যহস্পর্শে বারবার ছুটে গিয়েছি তাদের কাছে। সভ্যতার বিজয়কেতন যত উড়েছে, ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে নাগরিক বিলাসের বহর, যার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ইঁদুরদৌড়ে শামিল হয়ে জীবনের শান্তি বিঘ্নিত হচ্ছে। কিন্তু মাঝে মাঝে দু-দণ্ড শান্তির জন্য, অন্তরের অন্তঃস্থলে চুপটি করে বসে থাকা অচেনা ‘আমি’-টিকে চেনার জন্য, নিষ্কলুষ প্রকৃতির রূপ-রস-গন্ধ-বর্ণের আবরণে মুড়ে ফেলার জন্য কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়াহীন মহ
Discovered by the rss-feed-index crawler, which checks each feed at most once a month.
Same record as JSON: https://api.agentalog.com/api/feeds/fd_abasar_net_d18c52411dfa9a91. More from this site: abasar.net in the Feeds tab.