rss2
আজকের ফরিদপুর | Ajker Faridpur
ajkerfaridpur.com · American English
আজকের ফরিদপুর, ajkerfaridpur, www.ajkerfaridpur.net
rss2 wordpress content atom dc sy
https://ajkerfaridpur.com/feed/
- Last post
- Sep 25, 2026
- Posts in 24 h · 7 days · 30 days
- 0 · 0 · 10
- Our last check
- Answering
- Served from
- Finland
- Site title
- চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
- Text score at discovery
- 1,774
- Format
- rss2
- Features in the feed
- content, atom, dc, sy
- Community
- wordpress
Posts
What our queue read from this feed. Open one to read it here, or go to the site that published it.
- ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
Sep 25, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্য বিকৃতভাবে প্রচার করে সম্মান ক্ষুন্ন করা হয়েছে দাবি করে, প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে সালথা উপজেলার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং ওই চেয়ারম্যানের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধন থেকে দাবি করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান রফিকুল ইসলাম এর একটি বক্তব্য কাটছাঁট করে বিক্রিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। তারা দাবি করেন, গ্রাম্য রাজনীতির নগ্ন স্বীকার ওই চেয়ারম্যান। পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তাকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছেন। তারা এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান খ - চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
Sep 12, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার। আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধন্যবাদ জানান তারা। বক্তারা জানান, ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ধরনের মে - বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী!
Sep 12, 2026 · original
ফরিদপুরে স্বামীর প্রতারণার স্বিকার হয়ে বিচার দাবীতে দুই সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন উপায়হীন স্ত্রী রেক্সনা পারভীন। তার বাড়ী জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে। সে একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের হামিদ মোল্যার ছেলে পারভেজ হোসেন নিয়ামতের (৩০) দ্বিতীয় স্ত্রী। স্বামী নিয়ামত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সম্প্রতি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদ পেয়েছেন। স্ত্রীর অভিযোগ উপজেলা বিএনপির পদ পাওয়ার পর থেকেই বদলে গেছে স্বামীর আচরণ। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ওই নারী তার স্বামী কর্তৃক প্রতারণার নানা চিত্র তুলে ধরে জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে পারভেজ হোসেন নিয়ামতের সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের তিনমাস পরেই একটি মাইক্রোবাস কিনে ভাড়ায় চালানোর জন্য নগদ এক লাখ এবং এনজিও থেকে আরো এক লাখ টাকা স্ত্রীকে দিয়ে ঋণ তুলিয়ে নেন স্বামী নিয়ামত। তিনি জানান, মাত্র ২৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করার পর কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে শালিস বৈঠক হলে ৮০ - অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার
Sep 12, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ধান খেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাত পুরুষের ছয় টুকরো পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে ফরিদপুরগামী মহাসড়কের প্রায় ২০০ গজ দুরে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধান ক্ষেতের একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীররা। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনা - ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
Sep 9, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের উত্তর সাদীপুরের স্লুইস গেটের পাশের ভুবনেশ^র খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী ফরিদপুর সদরের সাদিপুর ব্রীজ এলাকায়। ওই নারী গত সোমবার থেকে নিঁখোজ ছিলেন। স্বজনদের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ ও নিগতের পরিবারের স্বজনেরা জানান, ষাটোর্দ্ধ বিধবা জবেদা বেগম বাড়ীর টিনের ঘরটিতে একাই থাকতেন, সন্তানদের পরিবার পাশের পাকা ভবনে থাকেন। রোববার রাতে যথারীতি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েন তিনি, সকালে তার ঘরের একটি দরজা খোলা দেখতে পাওয়া যায়। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তবে তার ব্যবহৃত স্যান্ডেলসহ অন্যান্য জিনিসপত্র স্বাভাবিতভাবেই খাটের পাশে পড়ে ছিলো। অত:পর তাকে দিনভর খোঁজাখুজি করে না পেয়ে পরদিন মঙ্গলবার কোতয়ালী থানায় নিঁখোজের সাধারণ ডায়রী করা হয়। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ীর এক কিলোমিটার দুরের উত্তর সাদিপুরের ভুবনেশ^র খালের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা মরদেহটি - আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী
Sep 9, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : আদালত চত্ত্বরে ব্যানার-ফেস্টুন হাতে দাড়িয়ে স্বামী হত্যার বিচারের জন্য দাড়িয়ে আহাজারিতে ভেঙে পড়েছেন স্ত্রী। তাঁর গগনবিদারী চিৎকারে স্তম্ভিত হয়ে পুরো আদালত পাড়া। আহাজারি করে চিৎকার করে বলতে থাকেন- ‘আমার একটাই ছেলে, ৬ মাস আগে বিদেশে গেছে; বাপের মুখটাও দেখতে পারে নাই। আমারে যারা বিধবা করেছে তাঁদের ফাঁসি চাই, দ্রুত ফাঁসি চাই’। বুধবার দুপুরে ফরিদপুর জজ কোর্ট চত্বরে কৃষক ইউসুফ আলী শেখের (৫৫) হত্যাকারীদের ফাঁসি ও অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্ত্রী ডালিয়া বেগমের পাশাপাশি অর্ধশত এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে জড়িতদের জামিন না দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান। নিহত কৃষক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স - দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
Sep 8, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার উপরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল, ফরিদপুর এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজ গুলোর অনুরূপ পরিবেশে ক্যাডেটদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশ নৈতিকতা নেতৃত্ব দেশপ্রেম দায়িত্ববোধ শৃঙ্খলা ক্রীড়া ডিজিটাল লিটারেসিসহ অন্যান্য পাঠদান করা হবে। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এমসিএসএফ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির কার্যক্রমের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এদিকে গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকর উজ-জামান আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ফলোক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন। দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশ - দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু
Sep 8, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি: দীর্ঘ দুই বছর পর আবারও প্রাণ ফিরেছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি)। সীমিত পরিসরে ওটি চালুর প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে এক দরিদ্র প্রসূতির সিজারিয়ান অপারেশন। এর মধ্য দিয়ে এ উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মঙ্গলবার সকালে পূর্ণ গর্ভকাল শেষে জটিলতা নিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে মোসাম্মৎ জান্নাতি (১৮)। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে প্রসূতির প্রসবজনিত জটিলতা শনাক্ত করেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।” বেলা ১১টা ৪৫ মিনিটে হাসপাতালের অপারেশন থিয়েটারে জরুরি ভিত্তিতে জান্নাতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। তবে সফলভাবে অপারেশন শেষ হওয়ার পর জন্ম নেয় একটি সুস্থ নবজাতক। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপারে - ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
Sep 8, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার পাঁচ কয়ড়া ইউনিয়নের নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ফরিদপুরে আসার পথে শহরের রাজবাড়ী রস্তার মোড় এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র্যাব-৮ এর একটি দল। তল্লাশি করে ৯৬৬ বোতল ফেনসিডিল জব্দকরা সহ নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র্যাবের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ওই দিনই ফরিদপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায় - আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
Sep 8, 2026 · original
ফরিদপুর প্রতিনিধি: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পালসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সাক্ষরতার ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছ
Discovered by the rss-feed-index crawler, which checks each feed at most once a month.
Same record as JSON: https://api.agentalog.com/api/feeds/fd_ajkerfaridpur_com_3c03304726d37f37. More from this site: ajkerfaridpur.com in the Feeds tab.